আসছে সৌরভ গাঙ্গুলির ২৫০ কোটির বায়োপিক - The News Lion

আসছে সৌরভ গাঙ্গুলির ২৫০ কোটির বায়োপিক

 


দি নিউজ লায়নঃ  দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, সৌরভ গাঙ্গুলির জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণ হবে। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে চলেছে। প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি নিশ্চিত করেছেন, তাঁর বায়োপিক হচ্ছে। বহুল প্রতীক্ষিত খবর দিয়েছেন সৌরভ নিজেই।  সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘হ্যাঁ, আমি বায়োপিকের ব্যাপারে সম্মত। এটা হিন্দি ভাষায় হবে, কিন্তু এখনই পরিচালকের নাম প্রকাশ করা সম্ভব নয়। 


সবকিছু চূড়ান্ত হতে আরও কিছু সময় লাগবে।’   এদিকে, গুঞ্জন উঠেছে, রুপালি পর্দায় সৌরভ গাঙ্গুলির ভূমিকায় অভিনয়ের দৌড়ে প্রথম দিকে রয়েছেন বলিউড তারকা রণবীর কাপুর।  বায়োপিকে সৌরভের তরুণ বয়স থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত দীর্ঘ যাত্রা প্রদর্শন হবে। সিনেমাটির বাজেট হবে ২০০ থেকে ২৫০ কোটি টাকা। গুঞ্জন রয়েছে, সৌরভের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর। যদিও এখনও এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।  গত বছর গুঞ্জন ছড়িয়েছিল, সৌরভের ভূমিকায় দেখা যাবে হৃতিক রোশনকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.